ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১১:২০:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাহাড়তলীতে শিশু ধর্ষণ : যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার | আপডেট: ০১:০৯ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার

delhi_rape_1355724187_540x540_84132 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলীতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. বেলাল হোসেন (২৮) ভোলার চরফ্যাশনের মো. শাহ আলমের ছেলে। রাজমিস্ত্রী বেলাল পাহাড়তলীর বাঁচা মিয়া সড়কের ইউনুস সওদাগরের বাসায় ভাড়া থাকেন। স্থানীয়দের বরাত দিয়ে পাহাড়তলী থানার এসআই তপন কান্তি মল্লিক উইমেননিউজকে জানান, বুধবার সন্ধ্যায় বেলাল প্রতিবেশী এক শিশুকে ফুসলিয়ে ফয়’স লেক এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে ধর্ষণ করেন। “রাতে শিশুটি বাসায় ফিরে ঘটনা জানালে পরিবারের সদস্যরা স্থানীয়দের নিয়ে বেলালের বাসায় গিয়ে তাকে ঘরে আটকে রেখে পুলিশকে জানায়।” শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।