ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৮:৩২:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাভাইরাসে ইরানে নারী এমপির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ এএম, ৭ মার্চ ২০২০ শনিবার

করোনাভাইরাসে ইরানে নারী এমপির মৃত্যু

করোনাভাইরাসে ইরানে নারী এমপির মৃত্যু

মরণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার ইরানে এক নারী এমপির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৬ জন  শীর্ষ রাজনীতিক মৃত্যু হলো।

দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

ফাতিমা রাহবার নামের ওই রাজনীতিবিদ সম্প্রতি ইরানের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার মৃত্যুর মাধ্যমে দেশটিতে এই প্রথম কোনো নারী রাজনীতিবিদের করোনা ভাইরাসে মৃত্যু হলো। তবে তার বয়স সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে করোনাভাইরাসে ইরানের ৬ জন শীর্ষ রাজনীতিক অথবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ফাতিমা রাহবার সংসদে রাজধানী তেহরানের একজন প্রতিনিধি ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করে সার্বক্ষণিক অক্সিজেন দিয়ে রাখা হয়। গত কয়েকদিন তিনি কোমায় ছিলেন।

শুক্রবার পর্যন্ত ইরানে করোনাভাইরাসে ১২৪ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৭৪৭ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৪ জন।