করোনাভাইরাস: বিকালে জরুরি বৈঠকে বসছে স্বাস্থ্য মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৬ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৈঠকে করোনাভাইরাস মোকাবেলায় উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
সোমবার (০৯ মার্চ) বিকাল ৩টায় এই বৈঠকে সচিবরা অংশ নেবেন। বৈঠকের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে’ বিকাল ৪টায় ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা রবিবার জানানো হয়। তিনজন করোনা রোগীর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। দুজন এসেছেন ইতালি থেকে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া পর্যবেক্ষণে রয়েছেন দুইজন।
রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
-জেডসি
