পাকিস্তানে বন্যায় শিশু-নারীসহ ২৮ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া এলাকায় বৃষ্টির ফলে ভয়াবহ বন্যায় ২৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছে ২২ শিশু ও ৫ জন নারী। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর সোমবার মৃতের পরিসংখ্যান দিয়ে এই তথ্য জানিয়েছে। খবর জিও টিভির।
তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছে ২২ শিশু ও ৫ জন নারী। সম্প্রতি ফের বৃষ্টি হওয়াতেই মৃতের সংখ্যা বেড়েছে বলে জানানো হয়েছে। মৃতের পাশাপাশি লাফিয়ে বেড়েছে আহতের সংখ্যা। প্রথমে ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও পড়ে তা বেড়ে হয় ৬৫। আহতদের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৪০ জন শিশু।
ভয়াবহ তুষারধস, তুমুল বৃষ্টি ও প্রচন্ড ঠান্ডার মতো প্রাকৃতিক দুর্যোগে এই জানুয়ারিতেই আফগানিস্তান ও পাকিস্তানে মৃত্যু হয় ১৩০ জনের।
-জেডসি
