ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৭:০৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোববার জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত : ০৩:৩০ এএম, ২৭ ডিসেম্বর ২০১৩ শুক্রবার | আপডেট: ০৯:৩১ এএম, ২৭ ডিসেম্বর ২০১৩ শুক্রবার

Jsdস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৯ ডিসেম্বর প্রকাশিত হবে৷ এর একদিন পর ৩০ ডিসেম্বর, সোমবার প্রকাশিত হবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল৷ শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে৷ এবছর ১৯ লাখ পরীক্ষার্থী অংশ নেয় জেএসসি ও জেডিসি পরীক্ষায়৷ নভেম্বরের শুরুতে এ পরীক্ষা শুরু হয়৷ ২০ নভেম্বও শেষ হওয়ার কথা ছিল৷ কিন্তু দেশের অস্থির রাজনীতির কারণে দফায় দফায় পিছিয়ে যায় তা৷ অন্যদিকে গত ২০ নভেম্বর শুরু হয় দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা৷ এতে পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ৷ ওই পরীক্ষা ২৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও হরতাল ও অবরোধের কারণে তিন দফায় পেছাতে হয়৷ তবে বরাবরের মতো এবারও ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে৷ ২৭ ডিসেম্বর ২০১৩