ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৭:১৪:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বের অতি দুর্লভ সাদা জিরাফকে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কেনিয়ার পূর্বাঞ্চলে একটি অভয়ারণ্যে বাস করা বিশ্বের একমাত্র স্ত্রী সাদা জিরাফকে হত্যা করেছে চোরাকারবারীরা। সে সঙ্গে তারা জিরাফটির একটি মেয়ে শাবককেও হত্যা করেছে।গ্যারিসা কাউন্টির বনরক্ষীরা এই ঘটনা নিশ্চিত করেছে। এর ফলে এখন বিশ্বের একমাত্র সাদা জিরাফ হিসেবে বেঁচে আছে সেই স্ত্রী জিরাফটিরই একটি পুরুষ শাবক।

অভয়ারণ্যটির ব্যবস্থাপক মোহাম্মদ আহমেদ নূর এ ঘটনায় তীব্র দুঃখ প্রকাশ করে বলেন, ‘ইযারা ও সমগ্র কেনিয়াবাসীর জন্য এই দিনটি খুবই দুঃখের। বিশ্বের অবশিষ্ট এই অতি দুর্লভ জিরাফদের রক্ষা করার ভার আমাদের ওপর ছিলো।’

এদিকে দুর্লভ সাদা জিরাফ হত্যার ঘটনায় ধাক্কা খেয়েছে কেনিয়ার সমগ্র প্রাণী সংরক্ষণ ব্যবস্থা। এজন্যে দেশটির কর্তৃপক্ষ চোরাকারবারীদের হাত থেকে বন্য প্রাণীদের রক্ষায় নতুন সব পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে। এছাড়া এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত করতে তদন্তও শুরু হয়েছে।সূত্র: উইয়ন নিউজ

-জেডসি