ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১:৫৩:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গু রোগী

ইউএনবি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার

রাজধানীতে দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গু রোগী

রাজধানীতে দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গু রোগী

দেশে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই এডিশ মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের সর্বশেষ বার্তা অনুযায়ী, বর্তমানে ঢাকার হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন তিনজনসহ মোট পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ২৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৫০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত বছর দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এ সময়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়। তারা সবগুলো পর্যালোচনা করে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।

এছাড়া, গত বছর দেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন এক লাখ ১ হাজার ৩৭ জন।