ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৭:১৪:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ১০১৬

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরো ১৮৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৬ জনে।এছাড়া একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে দুই হাজার ৬৫১ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১১৩ জনে। চীনের বাইরে সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা এখন ইতালিতে।বৃহস্পতিবার ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগ এই খবর জানায়।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের অন্তত আগামী ৩ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ভাইরাস মহামারি আকার ধারণ করায় ইতিমধ্যে দেশটির লম্বারদিয়া অঞ্চলসহ ১৪ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

আগামী ২৫ মার্চ পর্যন্ত দুই সপ্তাহের জন্য অফিস, আদালতসহ সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে ফার্মেসি, খাবার সরবরাহ, ব্যাংক, পোস্ট অফিস, সংবাদপত্র বিক্রয়, পেট্রোল পাম্প ইত্যাদি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে সন্দেহভাজন করোনা আক্রান্ত রোগীকে বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করা হলে ২০৬ ইউরো জরিমানা গুনতে হবে। তবে তাদের দ্বারা অপর কেউ সংক্রমিত হলে কঠিন মূল্য দিতে হবে। এই জন্য সর্বোচ্চ ২১ বছর জেল হতে পারে অমান্যকারীর।

-জেডসি