ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১০:২১:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিস্টার জোসেফ মেরি-নারী শিক্ষার অগ্রদূত হিসেবে মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবেন : স্পিকার

প্রকাশিত : ১১:১৯ এএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার | আপডেট: ১১:১৯ এএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার

images স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা : স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী শিক্ষার মহিরুহ সিস্টার জোসেফ মেরি - নারী শিক্ষার অগ্রদূত হিসেবে মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। হলিক্রস কলেজের সাবেক প্রিন্সিপাল সিস্টার জোসেফ মেরি স্মরণে আজ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি একথা বলেন। স্পিকার বলেন, হলিক্রস কলেজের সামগ্রিক শিক্ষার উন্নয়নের পেছনে সিস্টার জোসেফ মেরির অপরিসীম অবদান রয়েছে। তিনি বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন তা সকলে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার দেয়া শিক্ষা ও মূল্যবোধগুলো সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: দীপু মনি, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, হলিক্রস কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও ও হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা গোমেজ বক্তব্য রাখেন।