ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১০:২২:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: দুই আসামির জামিন নামঞ্জুর

প্রকাশিত : ১১:২৭ এএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার | আপডেট: ১১:২৭ এএম, ৩০ আগস্ট ২০১৫ রবিবার

index স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, মাগুরা : মাগুরা শহরের দুয়ারপাড় এলাকায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনার মামলায় দুইজন আসামি ইলিয়াস ও সোহেল রানা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করে।
রোববার দুপুরে সিনিয়র ডিভিশন মেজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে হাজির হয়ে তারা এই আবেদন করে।
 
শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে তাদের প্রেরণের আদেশ দেয়।
 
গত ২৩ জুলাই মাগুরা শহরে দুয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় আবদুল মুমিন নামে এক ব্যক্তি নিহত হন। একই সঙ্গে অন্তঃসত্ত্বা নাজমা বেগম গুলিবিদ্ধ হন।