ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:৫১:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার জন্য সার্কের আওতায় সহযোগিতা চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১৫ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা শুরু করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি শনিবার বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধ করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

পাকিস্তান এমন সময় সার্কের গঠনকাঠামোর আওতায় করোনাভাইরাস মোকাবিলার আহ্বান জানাল যখন ইসলামাবাদ ও নয়াদিল্লি মধ্যকার মতবিরোধের কারণে আঞ্চলিক এই সংস্থাটি অকার্যকর হয়ে রয়েছে।

আয়েশা ফারুকি বলেন, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলার উপায় নিয়ে কথা বলতে চান।

দক্ষিণ-এশীয় সহযোগিতা সংস্থা- সার্ক একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের যেকোনো আঞ্চলিক সহযোগিতা সংস্থার তুলনায় বড় ও প্রভাবশালী ভূমিকার রাখতে পারে। তবে সংস্থাটি ২০১৬ সাল থেকে অকার্যকর হয়ে রয়েছে। ওই বছর থেকে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যকার তীব্র মতবিরোধই মূলত সার্কের অকার্যকারিতার জন্য দায়ী।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগাস্তিান সার্কের পূর্ণাঙ্গ সদস্য। এছাড়া, ইরান ও চীন এই আঞ্চলিক সংস্থার পর্যবেক্ষক সদস্য এবং এই দু’টি দেশই সার্কের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার আবেদন জানিয়েছে।

-জেডসি