ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:৫৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: ইতালি, স্পেন, ফ্রান্সে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

করোনা: ইতালি, স্পেন, ফ্রান্সে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনা: ইতালি, স্পেন, ফ্রান্সে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ইউরোপের যে তিন দেশ ইতালি, স্পেন, ফ্রান্সে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশগুলো জানিয়েছে, গত একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। খবর বিবিসি

বিবিসি বলছে, ইটালিতে ৩৬৮ জন মারা গেছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৮০৯ জনে। স্পেনে একদিনে ৯৭ জন মারা যাওয়ার পর প্রাণহানির সংখ্যা হয়েছে ২৮৮ জন। আর ফ্রান্সে একদিনে ২৯ জন মারা গেছে। সব মিলিয়ে মোট প্রাণহানি হল ১২০ জন মানুষের।

যুক্তরাজ্যেও একদিনে সব চেয়ে বেশি ক্ষতির খবর পাওয়া গেছে। সেখানে ১৪ জন মারা যাওয়া মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইউরোপের সরকারগুলো নাগরিকদের চলাচল সীমিত করেছে এবং সীমান্তেও কড়াকড়ি আরোপ করেছে।

আজ সোমবার সকাল থেকে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক এবং লুক্সেমবার্গের সাথে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করছে জার্মানি। স্পেনের সাথে সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে পর্তুগাল।

নাগরিকদের চলাচল সীমিত করেছে চেক রিপাবলিক সরকার। দেশটি ঘোষণা দিয়েছে যে, জনগণ কাজে যাওয়া ও ফেরা, খাবার বা ওষুধ কেনা এবং জরুরি প্রয়োজনের ক্ষেত্রে আত্মীয়দের বাড়িতে যেতে পারবে। এছাড়া অন্য যেকোনো ধরণের চলাচলে স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকে ২৪ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।


সোমবার থেকে এক সাথে ৫ জনের বেশি মানুষের সমাগম নিষিদ্ধ করেছে অস্ট্রিয়া। ২৯ মার্চ পর্যন্ত পাব বন্ধ করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড।

ইউরোপের অনেক দেশেই স্কুল বন্ধ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে যে, চীনে শুরু হওয়া মহামারির কেন্দ্রে পরিণত হয়েছে ইউরোপ।