ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১০:২১:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিল্পী লাকী আখন্দের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার অনুদান

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার | আপডেট: ১২:৫০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

skh2 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খ্যাতিমান গায়ক, সুরকার ও গীতিকার লাকী আখন্দের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দান করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, ৬৮ বছর বয়স্ক এই শিল্পীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তাঁর দানের চেক হস্তান্তর করেছেন। লাকী আকন্দ বর্তমানে ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। লাকি আখন্দ ফুসফুসে ক্যান্সারে ভুগছেন। গত ১০ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তাকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়েছে।