ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৪:০৭:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে জার্মানির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ।স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় জার্মান জনগণকে উদ্দেশ করে একথা বলেন তিনি।

বার্তায় তিনি বলেন, করোনাভাইরাস জার্মানির জনগণ ও অর্থনীতির যে পরিমাণ ক্ষতি করেছে এবং করছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত নজিরবিহীন। তিনি করোনার বিপদকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এটি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য জার্মান জনগণের প্রতি আহ্বান জানান।

জার্মান সরকারের ঘোষিত পরিসংখ্যা অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার মানুষ করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের অন্তত দুই লাখ দুই হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮৩ হাজার মানুষ সুস্থ হয়ে হাসাপাতাল ত্যাগ করেছেন। এছাড়া, এই ভাইরাসের কারণে এখন পর্যন্ত আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

-জেডসি