ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৪:০৫:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাভাইরাস: অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে অস্ট্রেলিয়াতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।এছাড়া দেশটির নাগরিকদের আগামী ৬ মাস বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্কট মরিসন বলেন, মানুষের সুরক্ষায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকার ভাইরাসের বিস্তার রোধের ক্ষেত্রে সচেষ্ট হয়ে কোনো শহর বা এলাকা বন্ধ করে দিতে পারে, কার্ফুও জারি করতে পারে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন এবং মৃত্যু হয়েছেন ৬ জন। অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর সংখ্যা কম হলেও করোনা ঠেকাতে উদ্বিগ্ন হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।

-জেডসি