ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৩:৫৬:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা চিকিৎসায় ইজতেমা মাঠ সেনাবাহিনীর কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার মাঠকে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। সেনাবাহিনীর দায়িত্বে এ কাজ করা হবে বলেও জানান তিনি।  বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, করোনাকে নিয়ন্ত্রণ করার এখন পর্যন্ত একমাত্র উপায় লক-ডাউন করা, চায়না করোনাকে নিয়ন্ত্রণ করেছে লক-ডাউন করেই, তাই দেশেও যদি সেরকম পরিস্থিতি হয়, তাহলে কিছু এলাকা লকডাউন করা হবে। ফরিদপুর, শরীয়তপুর এবং মাদারীপুরে এখন বেশী বিদেশী রয়েছে, তাই প্রয়োজন হলে সেসব এলাকা লক ডাউন করা হবে।

তবে বাংলাদেশ বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের দিক দিয়ে তুলনামূলক ভালো অবস্থায় আছে দাবি করে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমাদের আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুও হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন তিনি কিন্তু অনেক বয়স্ক ছিলেন। তারপরও আবার অনেক ধরনের রোগে ভুগছিলেন।

তিনি আরো বলেন, দেশে এখন পর্যন্ত ১৭ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, সারাদেশে ৫০০০ এর বেশী বিদেশ ফেরত কোয়ারেন্টাইনে আছে। এছাড়া ইউরোপের অন্যান্য দেশের মত ইউকের ফ্লাইটও বাতিল করা হবে দুই একদিনের মধ্যে।

বিদেশ থেকে আগতদের সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ ফেরত অনেকে মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে, যারা এমন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-জেডসি