ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২:০১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কক্সবাজারে পাহাড় ধস : স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৮:০২ এএম, ১ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ফারজানা রশিদ (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

ফারজানা ওই এলাকার আবু তাহেরের মেয়ে। সে ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানায় এলাকাবাসী।

কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল মজিদ উইমেননিউজকে বিষয়টি নিশ্চিত করেন।