ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৩:৫৫:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের প্রভাবে আগামী বুধবার থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। বিমানের এমডি মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও ওই দিন থেকে ঢাকা-সিলেটের দুটি ফ্লাইট বিজি ৬০১, ৬০২ এবং ২৯ মার্চের বিজি ৪০১, ৪০১ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী এবং ঢাকা-সৈয়দপুরের সব ফ্লাইট ২৬ মার্চ থেকে বন্ধ হচ্ছে। এছাড়া ২৭ মার্চ থেকে ঢাকা-বরিশালের সব ফ্লাইট বন্ধ হচ্ছে।

-জেডসি