ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১২:৫৭:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কোয়ারেন্টানে জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্যক্তিগত চিকিৎসক প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টানে থাকতে হচ্ছে ৬৫ বছর বয়সী জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা ম্যার্কেলকে।

মার্কেলের মুখপাত্র জানান, করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের নেয়া নতুন পদক্ষেপ নিয়ে রবিবার সাংবাদিকদের ব্রিফিংয়ের পর জার্মান চ্যান্সেলরকে তার চিকিৎসকের বিষয়টি জানানো হয়।

যদিও নিউমোকোকাল সংক্রমণ এড়ানোর জন্য গত শুক্রবার মার্কেল একটি ভ্যাকসিন বা টিকা নিয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন সেইবার্ট।

বেশিরভাগ ক্ষেত্রে, নতুন করোনভাইরাসটি কেবলমাত্র মৃদু বা মাঝারি উপসর্গ যেমন জ্বর বা কাশি হয়ে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়াসহ গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।

সেইবার্ট বলেন, আগামী দিনগুলোতে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে মার্কেলকে এবং এই সময়ে তার কাজগুলো বাসা থেকেই যথাসময়ে করে যাবেন তিনি।

এর আগে, করোনার বিস্তার রোধে দেশটিতে চলাফেরার ওপর নানা বিধি নিষেধ আরোপ করে জার্মানি। শুধু একই পরিবারের লোক যারা একই বাড়িতে থাকেন তারা ব্যতীত অন্তত দুই সপ্তাহ অন্য লোকজন একত্রিত হতে পারবেন না।

প্রসঙ্গত, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান পাঁচ নম্বরে। গত রবিবার পর্যন্ত দেশটিতে মোট ২৪ হাজার ৭১৪ জন আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে।এছাড়া বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬১৬ জনে।

-জেডসি