ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১১:৪০:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনে ৫ দিন শূন্যের পর ফের আক্রান্ত এক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

চীনে ৫ দিন শূন্যের পর ফের আক্রান্ত এক

চীনে ৫ দিন শূন্যের পর ফের আক্রান্ত এক

টানা পাঁচদিন পর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে ফের একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার নতুন করে একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে হুবেই প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, চীনের স্থানীয়দের মধ্যে সোমবার নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে উহান শহরে নতুন সাতজনের মৃত্যু হয়েছে, যাদের সবাই বাইরের দেশ থেকে আগত।

করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ২০০ রোগীর মধ্যে গতকাল ৪৪৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ২০৩ জনের অবস্থা আগের মতোই আছে। এ ছাড়া  ৩৩৬ জনের অবস্থা গুরুতর।

হুবেই প্রদেশে এখন পর্যন্ত ৬৭ হাজার ৮০১ জনের কোভিড-১৯ নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র উহান শহরের ৫০ হাজার ৬ জন। আর এই প্রদেশে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ৩ হাজার ১৬০ জন।