ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৭:১২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী-শিশুসহ ১১৪ শরণার্থীকে উদ্ধার করলো সাইপ্রাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:১৬ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৫ সোমবার

সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূরে ভূমধ্যসাগর থেকে শতাধিক সিরীয় শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

দ্বীপ রাষ্ট্রটির যৌথ উদ্ধার সমন্বয়কারী কেন্দ্রের এক সূত্র জানায়, উদ্ধারকৃত ১১৪ সিরীয় নাগরিকের মধ্যে ৫৪ নারী ও শিশু রয়েছে। এরা একটি ছোট মাছ ধরার নৌকায় করে সিরিয়া থেকে পালিয়ে এসেছে।
 
শনিবার রাতে তাদের নৌকাটি সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে ৪০ ন্যটিক্যাল মাইল দূরে সমুদ্রে সংকটে পড়ে। খবর : এএফপির।