স্পেনে করোনায় একদিনে ৭১৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৭ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। আর এই ভাইরাস মহামারিতে রীতিমতো দিশেহারা গোটা স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৫ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮ হাজার ২ শ ৭১ জন আক্রান্ত হয়েছে। সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৭৮৬ জন।
ওয়ার্ল্ডওমিটার এর তথ্যমতে, বিশ্বের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচাইতে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮৩৬। যা চীন ও ইতালির চেয়ে বেশি।
এদিকে, করোনায় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩ জন, মোট ভুক্তভোগী ৮০ হাজার ৫৮৯ জন।
-জেডসি
