ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৬:৫৭:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় ৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ছোবলে বিশ্বে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।আর লকডাউন চলাকালেও ক্রমেই কঠিন হচ্ছে ভারতের পরিস্থিতি। প্রতিদিন দেশটিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

বুধবার রাতে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এই পর্যন্ত আক্রান্ত ১ হাজার ৮৩৪। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। এক হাজার ৬৪৯ জনের শরীরে করোনাভাইরাস এখনও সক্রিয়। সুস্থ হয়ে উঠেছেন ১৪৪ জন।

যদিও ওয়ার্ল্ড মিটার ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। মোট নিহতের সংখ্যা ৫৮ জন। একদিনেই আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় সবথেকে বেশি করোনা পজিটিভ চিহ্নিত হয়েছে তামিলনাড়ুতে। আক্রান্ত বেড়ে হয়েছে ২৩৪।  এদিকে, রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৫২। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩২। মহারাষ্ট্রে ৩৩ জন আক্রান্তের সন্ধান মিলেছে। তার মধ্যে ৩০ জনই মুম্বাইয়ের।

করোনাভাইরাস মোকাবেলায় ২৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

-জেডসি