ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১:৫৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সৈয়দপুরে মাদকসেবীসহ ৫ জনের কারাদণ্ড

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

নীলফামারী জেলার সৈয়দপুর থানায় এক মাদকসেবীকে তিন মাস ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩ জনকে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন।

শহরের আমিন মোড়ে আব্দুল আনিমের ছেলে আরমান (২৫) কে মাদকসেবনের সময় আটক করে পুলিশ। অপরদিকে উত্তরা আবাসন প্রকল্পের ইউনুস আলীর মেয়ে সাইনা (২০), বদরগঞ্জের রাজনগর মুন্সিপাড়ার আব্দুর রশিদের ছেলে মেনাজুল ইসলাম (২৮) ও শহরের আমিন মোড়ের হায়দারের ছেলে ইমরান (৩০) কে অবৈধ মেলামেশার অভিযোগে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই দণ্ড দেয়া হয়।
 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি উইমেননিউজকে নিশ্চিত করেছেন।