খুলনায় ইজি বাইকে ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:২১ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৫ বুধবার
চলন্ত ইজি বাইকে ওড়না পেঁচিয়ে খুলনার সোনাডাঙ্গা এলাকায় ফারহানা আক্তার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার উইমেননিউজকে জানায়, মায়ের সাথে ইজি বাইকে করে শিক্ষকের বাসায় পড়তে যাচ্ছিলো ফারহানা। এ সময় ফারহানার পড়নে থাকা ওড়না চলন্ত ইজি বাইকের চাকায় পেঁচিয়ে গেলে, তার গলায় ফাঁস লাগে। পরে গুরুতর আহত অবস্থায় ফারহানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। ফারহানা শহরের সৃষ্টি সেন্ট্রাল স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
