ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২:০০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

'নারীর ক্ষমতায়ন বেড়েছে'

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৭ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

সমাজের সব স্তরে নারীর অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি নারীর ক্ষমতায়ন বেড়েছে। USAID  এবং Winrock International এর ফিড দা ফিউচার বাংলাদেশ ওম্যান’স এমপাওয়ারম্যান এ্যাকটিভিটি প্রকল্পের অবহিতকরন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আরও বলেন, নারীর প্রতি সহিংসতা রুখতে পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে এগিয়ে আসতে হবে।

দেশে সবক্ষেত্রে নারীর পদচারণা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারীরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার, ডিসি, এসপি, ইউএনও সহ সর্বক্ষেত্রে তাদের সফলতার স্বাক্ষর রাখছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক শেখ আবদুল হামিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবদুল লতিফ, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, খুলনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন এবং খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. আনোয়ার উল ইসলাম।

কর্মশালায় জানানো হয়, এই নতুন প্রকল্পটি ৩ বছর মেয়াদে বাংলাদেশের মোট ৫টি জেলা খুলনা, যশোর, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীর ৩০ হাজার নারী ও ৭,৫০০ পুরুষ সুবিধা ভোগীদের নেতৃত্ব উন্নয়ন, সিদ্ধান্ত গ্রহণে দক্ষতাবৃদ্ধি, তাদের  দৈনিক সময় ব্যবহারের সন্তুষ্টি বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি নিয়ে কাজ করবে। অবহিতকরন কর্মশালায় এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশন এবং এসিআই এর প্রতিনিধিরা। তারা সকলে নতুন প্রকল্পটির শুভ কামনা করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ফিড দা ফিউচার বাংলাদেশ ওম্যান’স এ্যাম্পাওয়ারম্যান এ্যাকটিভিটির ডেপুটি চিফ অফ পার্টি নিলুফার সুলতানা।