ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৫:২৫:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একদিনে মৃত্যুর রেকর্ড আবারও ভাঙলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

একদিনে মৃত্যুর রেকর্ড আবারও ভাঙলো যুক্তরাষ্ট্রে

একদিনে মৃত্যুর রেকর্ড আবারও ভাঙলো যুক্তরাষ্ট্রে

মারণব্যধি করোনাভাইরাসে আক্রমণে সারা বিশ্বে একদিনে মৃত্যুর রেকর্ড আবারও ভাঙলো যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ১,৭৩৬ জন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১২ হাজার ৭২২ জন মানুষ মারা গেছে।

এখন পর্যন্ত সারাবিশ্বে ১৪ লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রেই ৩ লাখ ৯৮ হাজারের বেশি কোভিড-১৯ রোগী রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্র করোনাভাইরাস কার্ভের শীর্ষ পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে।

ওদিকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রথম কেন্দ্র উহানে ১১ সপ্তাহের লকডাউন শেষে স্বাভাবিক জীবন শুরু হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৪ঠা এপ্রিলে ঘোষণা করা মৃত্যুর সংখ্যাকে পার করে নতুন রেকর্ড করেছে। ৪ঠা এপ্রিল জানানো হয় যে তার আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১,৩৪৪ জন মারা যায়।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবারে মোট মারা যাওয়ার সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ কয়েকটি রাজ্য তাদের অঞ্চলের পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে জানায়নি।