আইসিইউ থেকে ওয়ার্ডে আনা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিইউ থেকে বের করা হয়েছে। তবে তিনি আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করবেন।এই প্রসঙ্গে ব্রিটিশ সরকারের মুখপাত্র একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে (বিবিসি) বলেন, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে নিবিড় পরিচর্যা থেকে ওয়ার্ডে সরিয়ে নেয়া হয়েছে, সেখানেও তিনি সেরে ওঠার এই প্রাথমিক পর্যায়ে নিবিড় নজরদারিতে থাকবেন। তিনি মানসিকভাবে দারুণ চাঙা আছেন।
করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১০ দিন পরও ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে রোববার (৫ এপ্রিল) জনসনকে লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। তিন দিন সেখানে চিকিৎসার পর গতকাল ওয়ার্ডে আনা হল তাকে।
-জেডসি
