ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৩:৫২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা রুখতে ভারতের ৫ কারাগার লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস রুখতে ভারতের মহারাষ্ট্র সরকার ৫টি কারাগার সম্পূর্ণভাবে লকডাউন রাখার ঘোষণা দিয়েছে। বন্দিদের পাশাপাশি এর কর্মকর্তারও এ ঘোষণার আওতাভুক্ত থাকবেন।কারাগারগুলো হলো- আর্থার রোড কারাগার, থানে কারাগার, ইরাওয়াদা কারাগার, বাইকুল্লা কারাগার এবং কল‌্যাণ কারাগার।

কারাগারগুলো লকডাউন থাকার ঘোষণায় এর কর্মকর্তরাও এলাকা থেকে বের হতে পারবেন না। তাদেরকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারা এলাকাতেই অবস্থান করতে হবে।

এদিকে কারাগারগুলোর নাম প্রকাশ করা হলেও এগুলোতে কতো সংখ‌্যক বন্দি রয়েছেন সে বিষয়ে কোনো তথ‌্য জানা যায়নি।

অন‌্যদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ‌্য আসামে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রোগীর সংখ‌্যা ৬ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১৫০ জনের বেশি।

-জেডসি