ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৮:৪৪:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

'কমনওয়েলথ ইয়ুথ গেমস’এ বাংলাদেশের পদক লাভ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১১:০৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১১:১১ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার

hasina222_152583 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়া মহাদেশের সামোয়াতে অনুষ্ঠিত ৫ম কমনওয়েলথ ইয়ুথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের আরচ্যারী খেলায় বালক বিভাগে মোহাম্মদ তামিমুল ইসলাম ভারতের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণপদক এবং বালিকা বিভাগে নন্দিনী কান স্বপ্না মালয়েশিয়ার প্রতিযোগীকে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করায় বাংলাদেশ দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ এক বার্তায় এ অভিনন্দন জানান। বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের সাথে সংশ্লিষ্ট সকলকেও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল আগামীতেও এ জাতীয় খেলায় বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।