ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৮:৪৪:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী নয়: এনবিআর

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ১২:২৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার

1438444014 উইমেননিউজ ডেস্ক, ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট পরিশোধের দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, ছাত্র-ছাত্রীদের নয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।
বৃহস্পতিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভ্যাট আদায় বিষয়ে এক ব্যাখায় একথা জানানো হয়।
 
11954821_10207687454172476_2470984608293524739_n
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'নতুন করে শিক্ষার্থীদের নিকট থেকে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফি’র মধ্যে ভ্যাট অন্তর্ভূক্ত রয়েছে। ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনক্রমেই শিক্ষার্থীদের নয়।'
 
বিদ্যামান টিউশন ফি'র মধ্যে ভ্যাট অন্তর্ভূক্ত থাকায় টিউশন ফি বাড়ানোর কোনো সুযোগ নেই বলেও এনবিআরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
 
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়,মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর ৭দশমিক ৫শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয়। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড গত ৪ জুলাই এ আদেশ জারি করে।
 
বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ নানা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এরপর থেকেই ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে।
 
এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ হয়। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হলে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভ শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।