ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লকডাউনে বিয়ে, ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সাভারের সালেহপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় র‌্যাব-৪ এর বিশেষ অভিযানে বাড়ির আটজনকে মোট আশি হাজার টাকা জরিমানা করা হয়।

বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সর্তক করে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এসময় নির্দেশনা না মেনে জনসমাগম ঘটানোর দায়ে অভিযুক্ত করে বর ও কনে পক্ষের পরিবারের ৪ জন করে মোট ৮ জনকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিসুর রহমান জানান, বর ও কনের উভয়পক্ষের একটি মুচলেকা  গ্রহণ করা হয়েছে।

-জেডসি