ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ১০:২১:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে করোনা উপসর্গ নিয়ে এক নারী (৫২) মারা গেছেন। তার মৃত্যুতে কালকিনি উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ জানান, গতকাল (শুক্রবার) বিকেলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। পরবর্তীতে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ইসলামিক ফাউন্ডেশন ধর্মীয় বিধান অনুযায়ী সর্তকতার সাথে তার লাশ দাফনের ব্যবস্থা করছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে একজন নারীর মৃত্যুর ঘটনায় নিহতের বাড়িটি লকডাউন করা হয়েছে। বাড়িতে চারটি পরিবার আছে বলেও জানান তিনি।

-জেডসি