করোনায় একদিনে মৃত্যু ৬,০০০; আক্রান্ত ৮০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১১ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) গত একদিনে নতুন করে আরও ছয় হাজারের বেশি মানুষের প্রাণ হারিয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ।রবিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮ হাজার ৮২৭ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার ৩১৪ জন। অপরদিকে ৪ লাখ ৪ হাজার ৩১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, করোনায় আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন এবং মৃত্যু হয়েছে ২০ হাজার ৫৭৭ জনের।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৪২৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬০৬ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৬৮ জনের। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত তিন মাসে বিশ্বের ২০৬টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।
-জেডসি
