'আপাতত গ্রাহকদের সিম নিবন্ধন করতে হবে না'
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আপাতত গ্রাহকদের সিম নিবন্ধন করতে হবে না। আগামী রোববার থেকে মোবাইল ফোন অপারেটর ও জাতীয় পরিচয়পত্র কর্তৃপক্ষ গ্রাহকদের সিম ও সিমের তথ্য যাচাই-বাছাই শুরু করবে।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মোবাইল সিম অপারেটর, বিটিআরসিসহ জাতীয় পরিচয়পত্র প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
তবে যাচাই-বাছাই শেষে সকল বৈধ গ্রাহকদেরই সিম নিবন্ধন করতে হবে বলে জানান তিনি। 