হাসপাতাল ছাড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০০ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
হাসপাতাল ছাড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছে কোভিড নাইনটিন নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি থাকার পর আজ রোববার কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে গত রোববার থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।
তিনি বাকিংহামশায়ারে তার সরকারি শহরতলির বাসভবনে গেছেন।
তিনি সহসা কাজে ফিরতে পারবেন না। কবে তিনি কাজে ফিরতে পারবেন তা এখনও স্পষ্ট নয়।
