কুমিল্লায় বাবার পরে মেয়েও করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
কুমিল্লায় বাবার পরে মেয়েও করোনায় আক্রান্ত
কুমিল্লায় বাবার পরে এবার ১২ বছরের মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।
এর আগে গত ৯ এপ্রিল তিতাস উপজেলার বিরামকান্দি গ্রামে মেয়েটির বাবা (৪৮) করোনায় আক্রান্ত হন। তিনি ঢাকার একটি চালকলে কাজ করতেন। তারপর তার মেয়েরও করোনা রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে কুমিল্লার সাতজন আক্রান্তের খবর পাওয়া গেল।
আক্রান্ত অন্যরা হলেন- তিতাসের মৌটুপি গ্রামের ৩৫ বছরের এক কুস্তিগীর, বুড়িচংয়ের চার বছর ও সাত বছর বয়সের দুই শিশু এবং তাদের এক ফুফু।
এদিকে কুমিল্লার দেবিদ্বারের আক্রান্ত জীবন সাহা গতকাল শনিবার মারা গেছেন।
