পিরোজপুরের আওয়ামী লীগ নেতা আকরামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার | আপডেট: ০১:৪০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকরাম হোসেন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, আকরামের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারালো এবং পিরোজপুরের জনগণ হারালো তাদের একজন প্রিয় নেতাকে।
শেখ হাসিনা বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এডভোকেট আকরাম বার্ধক্যজনিত রোগে আজ সকালে পিরোজপুর শহরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি পিরোজপুর জেলা প্রশাসক ছিলেন।
তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা এবং বিপুলসংখ্যক শুভাকাংখী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
