ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৮:৪৪:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী নিহত

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার | আপডেট: ০৮:৪৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

Road_Accident_9_446937700 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তুষি খাতুন (২৫) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কোদালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা তার ভাই ও ভাবী আহত হন। নিহত তুষি শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রামের মতিউর রহমানের মেয়ে ও ঝিনাইদহ সরকারি কে সি কলেজের মাস্টার্স শেষবর্ষের ছাত্রী। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান উইমেননিউজকে জানান, সকালে তুষি তার ভাই-ভাবীর সঙ্গে মোটরসাইকেলে করে ঝিনাইদহ সদরে যাচ্ছিলেন। পথে কোদালিয়া মোড়ে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তুষির মৃত্যু হয়। আহত হয় তার ভাই-ভাবী। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।