ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২০:৪৯:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৯

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

করোনা: দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৯

করোনা: দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৯

করোনাভাইরাসে দেশে নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২১৯ জন। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২০৯, মৃত্যু হয় ৭ জনের। তার আগের দিন শনাক্ত হয় ১৮২ জন, মৃত্যু হয় ৫ জনের।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৩১ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৫০ জনের। সুস্থ হয়ে উঠেছে ৪৯ জন।