হিলিতে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
প্রকাশিত : ০৯:০৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার | আপডেট: ০৯:০৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, হিলি : হিলিতে স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে মোছাদ্দেক আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হিলি স্থলবন্দরের চার মাথা মোড় থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত মোছাদ্দেক আলী বোয়ালদার স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো। এর প্রতিবাদ করায় মোছাদ্দেক ক্ষিপ্ত হয়ে গতকাল দুপুরে ছাত্রীর বড় ভাইকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে তাকে আটক করে পুলিশ। 