ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৮:৪৪:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তারানা হালিমকে হুমকি

প্রকাশিত : ০৯:১৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার | আপডেট: ০৯:১৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

3cd77921851bb442d8df95ef7194be7d-halim20140901203500 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধ নিয়ে বাড়াবাড়ি না করতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিসের টেলিফোন নম্বরে ফোন দিয়ে তাকে হত্যা্র হুমকি দেয়া হয়।
গণমাধ্যমকে আজ শুক্রবার প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য নিশ্চিত করেন। হত্যার হুমকি নিয়ে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, এতে আমি মোটেই ভীত নই। এসব হুমকি ধমকির পর ভিওআইপির বিরুদ্ধে আমাদের চলমান অভিযান বন্ধ হবে না। বরং আরও দ্বিগুণ উৎসাহ নিয়ে আমাদের অভিযান চলবে।
এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন, কাজ করতে গেলে এরকম বাধা  আসবেই।এতে করে পিছপা হলে চলবে না।
ফোনে হত্যার হুমকি প্রসঙ্গে জানান, গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিসের টেলিফোন নম্বরে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। তাকে ফোন করে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে এত লাফালাফির দরকার নেই। আপনি ধীরে চলেন।
এর জবাবে ওই ব্যক্তিকে তারানা হালিম বলেন, ‘আমি ধীরে কেন চলব? আপনি কে আমাকে হুকুম দেওয়ার?’
বিষয়টি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন। র‌্যাব ওই ফোন নম্বরটি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।