ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২০:৫১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় প্রবাসীর মৃত্যু হলে পরিবার পাবে তিন লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাযভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রবাসীর মৃত্যু হলে প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। তবে সাধারণভাবেই যেকোনো প্রবাসীর মৃত্যুতে একই পরিমাণ টাকা দেয়ার নিয়ম আছে আগে থেকেই।

বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন প্রবাসীখাত। বিশ্বের প্রায় ১৭০ দেশে কর্মরত প্রায় সোয়া কোটি বাংলাদেশির বেশিরভাগ কর্মহীন-অসহায়।

করোনার কারণে ইতোমধ্যেই দেশে ফেরা কর্মীরাও লকডাউনের শিকার। অপরদিকে, লাখ লাখ বাংলাদেশি কর্মীকে ফেরত আনার তাগিদ দিয়েছে বিভিন্ন দেশ। এ অবস্থায় প্রবাসীকল্যাণ মন্ত্রী জানিয়েছেন, দেশে ফিরে আসা কর্মীদের কোয়ারেন্টিন নিশ্চিত করার পর পুনরায় কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি তাদের ঋণ সহায়তা দেয়া হবে।

করোনায় কোনো প্রবাসীর মৃত্যু হলে, তার পরিবারকে তিন লাখ টাকা সহায়তা দেয়ার কথা জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী।

প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন, যারা যারা বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের পরিবারকে ৩ লাখ টাকা দেব।

তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসে কোনো শ্রমিকের মৃত্যু হলে তিন লাখ টাকা দেয়ার ঘোষণা আগেই ছিল। এ অবস্থায় একজন কর্মীর মৃত্যুতে মাত্র তিন লাখ টাকার সহায়তা অপ্রতুল বলে মন্তব্য তাদের।

রামরু সিনিয়র গবেষক ড. জালাল উদ্দিন বলেন, প্রবাসী যারা মারা গেছেন তাদের আগেই তিন লাখ টাকা দেয়া হত। টাকার পরিমাণ আরো বাড়ানোর জন্য বলবো।

এই সংকটকালে প্রবাসী কর্মীদের সুরক্ষায় সরকারের কূটনৈতিক তৎপরতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলবেন বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

-জেডসি