ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১:০০:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্কেই মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার মানুষের। একই সময়ে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল ২৫০০ জন। একদিনের ব্যবধানে তা কয়েক হাজার বেড়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর মধ্যেও আশা দেখছেন। তিনি জানিয়েছেন, করোনার হার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। তার আশা খুব দ্রুত এটি কমতে শুরু করবে।

শুক্রবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ৬১৭ জন এবং আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জন। এছাড়া ৫৭ হাজার ৫০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১৬ হাজার ১০৬ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৯৮ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৩৫১৮ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ১২৪৫ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ২০৯৩ জনের, ইলিনয়ে মৃত্যু হয়েছে ১০৭২ জনের। এছাড়া লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা ১১৫৬ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।

শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৫২১ জনে এবং আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন। অপরদিকে ৫ লাখ ৪৭ হাজার ২৯১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি