রূপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
প্রকাশিত : ০১:২৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার | আপডেট: ০১:২৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আকলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আকলিমা আক্তার কিশোরগঞ্জের কটিয়াদি থানার বনগ্রাম এলাকার আলাউদ্দিনের মেয়ে। তিনি স্বামী আব্দুল মজিদ মিয়াকে নিয়ে বরাব এলাকার শরীফ মিয়ার বাড়িতে বসবাস করে আসছিলেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন জানান, দুপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে গৃহবধূ আকলিমা আক্তার আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 