ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১:০১:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল, মৃত ৪৩৭

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল, মৃত ৪৩৭

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল, মৃত ৪৩৭

ভারতে ১৩ হাজার ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় এক হাজারের ও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। যার জেরে আক্রান্তের সংখ্যা এক লাফে ১৩ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটিতে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৮৭। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০০৭ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। করোনায় আক্রান্তের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। মোট আক্রান্তের সংখ্যার মধ্যে তিন হাজারেরও বেশি এই রাজ্য থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের রিপোর্ট অনুযায়ী এখানে মোট আক্রান্তের সংখ্যা ৩২০৫। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩০০ জন। মৃত্যুর নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। এ রাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৪ জনের।

মহারাষ্ট্র ছাড়াও আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে এমন রাজ্যগুলোর মধ্যে রয়েছে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। হাজার ছুঁইছুঁই এমন রাজ্যের মধ্যে রয়েছে গুজরাট এবং উত্তরপ্রদেশ। মহারাষ্ট্রে আক্রান্ত ৩২০৫ জন। মৃত্যু হয়েছে ১৯৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩০০ জন। এর পরই রয়েছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ১৬৪০। মৃত্যু হয়েছে ৩৮ জনের। সুস্থের সংখ্যা ৫১। এর পর রয়েছে তামিলনাড়ু (১২৬৭)। এই রাজ্য থেকে সুস্থ হয়েছেন ১৮০ জন। রাজস্থানে আক্রান্ত ১১৩১ জন, মধ্যপ্রদেশ ১১২০, গুজরাত ৯৩০, উত্তরপ্রদেশ ৮০৫, তেলঙ্গানা ৭০০।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৫৫। মৃত্যু হয়েছে ১০ জনের। সুস্থ হয়েছেন ৫১ জন। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী এই মুহূর্তে আক্রান্ত ১৪৪ জন। মৃত ১০।