খুলনা-রাঙ্গামাটি: আইসোলেশনে থাকা শিশুসহ ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
খুলনা ও রাঙ্গামাটিতে আইসোলেশনে থাকা শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
সিভিল সার্জন জানান, শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়ার পর আইসোলেশনে ছিলো এক যুবক ও ১০ বছরের এক শিশু। শুক্রবার দু’জনেরই মৃত্যু হয়।
এদিকে, শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথা নিয়ে গত ১৫ এপ্রিল থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ১৮ বছরের এক যুবক।
অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে মারা যান তিনি।
-জেডসি
