ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নকলা উপজেলা হাসপাতালের দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুর জেলার নকলা উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট সাধারণ হাসপাতালের ২ জন মেডিকেল অফিসারের করোনা পজিটিভ হওয়ায় নকলা হাসপাতালের সকল কার্যক্রম স্থগিত ও হাসপাতালের পার্শ্ববর্তী বাদগৈর এবং বাজারদী এলাকার ৮০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. মজিবর রহমান জানিয়েছেন, সতর্ক মুলক ব্যাবস্থা হিসেবে গত ১৬ এপ্রিল উল্লেখিত দু’জন চিকিৎসকসহ নকলা হাসপাতালের ১৪ জন কর্মকর্তা/কর্মচারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ জনের কারো শরীরেই কোনো করোনা উপসর্গ দৃশ্যমান না থাকলেও দু’জন ডাক্তারের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ নকলা হাসপাতালে পরিদর্শন করে লকডাউন ঘোষণা করেন।

আক্রান্ত একজন ডাক্তার নকলা হাসপাতালের স্টাফকোয়ার্টারে এবং অন্যজন ময়মনসিংহ এসকে হাসপাতালে আইসোলেশনে আছেন।

উল্লেখ্য, আক্রান্ত দু’জন ডাক্তার ছুটি কাটিয়ে ঢাকা ও ময়মনসিংহ থেকে এসে গত ১৫ এপ্রিল নকলা হাসপাতালে যোগদান করেন।

-জেডসি