ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২৩:৫৩:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে মৃত ৩৭ হাজার; আক্রান্ত ছাড়ালো সাত লাখ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে কার্যত প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে মৃতের সংখ্যা, দীর্ঘ হচ্ছে লাশের সারি।করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১০ হাজার ২১ জন। মৃত্যু হয়েছে ৩৭ হাজার ১৫৮ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ হাজার ৫১০ জন।

যুক্তরাষ্ট্রের শুধু নিউইয়র্কেই মৃত্যু হয়েছে ১৭ হাজার ১৩৭ জনের। এই প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৯৫১ জন। নিউ জার্সি শহরে মৃত্যু হয়েছে ৩৮৪০ জনের। ম্যাসাসুসেটসে মৃত্যু হয়েছে ১৪০৪ জনের। মিশিগানে মৃত্যু হয়েছে ২২২৭ জনের, ইলিনয়ে মৃত্যু হয়েছে ১১৩৪ জনের, লুসিয়ানায় মৃত্যুর সংখ্যা ১২১৩ জন, কানেকটিকাটে ১০৩৬ জন। অন্য সব শহরগুলিতে মৃতের সংখ্যা ১০০০ এর কম।

শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ২৫৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৭০৯ জন। অপরদিকে ৫ লাখ ৭২ হাজার ১০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি