ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৭:১৯:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অনন্যা শীর্ষ দশ পুরস্কার ২০১৪ প্রদান আজ

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার | আপডেট: ০৬:১৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

ononna_thereport24 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এ বছরের ‘অনন্যা শীর্ষদশ ২০১৪ সম্মাননা প্রদান’করা হবে আজ। সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর অডিটোরিয়ামে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এ-বছর পুরস্কারপ্রাপ্ত দশজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেই সঙ্গে ইতোপূর্বে অনন্যা শীর্ষদশ সম্মাননাপ্রাপ্ত নারীদের উপস্থিতিতে কেক কেটে অনন্যা ২৭ বছরপূর্তি উদযাপন করা হবে। এ পর্যন্ত যারা অনন্যা শীর্ষদশ পেয়েছেন তাদের অনেকেই এই উদযাপনে সামিল হচ্ছেন। সেই সঙ্গে শীর্ষদশ সম্মাননা প্রাপ্ত ২০০ জন নারীর অর্জন ও জীবনসংগ্রাম নিয়ে প্রকাশিত হচ্ছে একটি কফি টেবিল বুক। ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিবছর দেশের ১০ জন নারীকে নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখান জন্যে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। গত বিশ বছরে ২০০ জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। কৃষি-শিল্প-বাণিজ্য-অর্থনীতি-অভিনয়-সঙ্গীত-খেলাধূলা-শিক্ষা-চিকিৎসা-মুক্তিযুদ্ধ-সমাজকল্যাণ ও উন্নয়নমুখি কাজ-আইন ও মানবাধিকার-উদ্যোক্তা-রাজনীতি-সাংবাদিকতা প্রভৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্যে অনন্যা এই সম্মাননা প্রদান করে।